ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১০ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:53 pm
ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত জার্মান কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের খবরে বলা হয় সোমবার (১০ অক্টোবর) এই হামলা চালানো হয়।
জার্মান কনস্যুলেট ভবনে হামলার পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনস্যুলেট ভবনে ভিসা-সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো। তবে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সেখানে কার্যক্রম বন্ধ ছিল। হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হননি।
এদিকে, ইউক্রেনে বিভিন্ন অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল টেলিগ্রামে বলেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ৮ অঞ্চলে ১১টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের এই হামলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
Posted ৮:৫৩ পিএম | সোমবার, ১০ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya