শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করবে না ইসরাইল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:38 pm

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করবে না ইসরাইল

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করবে না ইসরাইল।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ এই তথ্য জানিয়েছেন।

রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় টানা হামলা চালায়। এরই প্রেক্ষিতে ইসরাইলের কাছে নতুন করে অস্ত্র সহায়তার আবেদন জানায় ইউক্রেন।

বুধবার (১৯ অক্টোবর) ইউরোপীয়ান দূতদের সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরাইল ইউক্রেনের পাশে আছে। ইসরাইল ইউক্রেন, ন্যাটো এবং পশ্চিমাদের সমর্থন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি জোর দিয়ে বলতে চাই বিভিন্ন দিক বিবেচনা করে ইসরাইল ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে না। আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে ইউক্রেনকে সহায়তা করে যাব, যেমনটি অতীতে আমরা করেছি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ আরও জানান, ইরান যে রাশিয়াকে অস্ত্র দিয়েছে সে বিষয়টির ওপর নজর রাখছেন তারা।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনে মানবিক সহায়তা পাঠায় ইসরাইল।

সিরিয়ায় ইসরাইলের কথিত অভিযান অব্যাহত রাখতে রাশিয়ার সহায়তা প্রয়োজন। রাশিয়ার সহায়তা হারানোর আশঙ্কা থেকে ইউক্রেনকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়নি ইসরাইল। তবে ইউক্রেনকে ইরানের ড্রোন সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি।

ইসরাইলের গণমাধ্যম ডেইলি হারেজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আকাশ হামলা থেকে বাঁচতে ‘জীবনরক্ষাকারী আগাম সতকর্তা ব্যবস্থা’ তৈরি করতে ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে ইসরাইল।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

The Daily Sarod |