শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইউএনওদের নিরাপত্তায় দেওয়া হবে সশস্ত্র আনসার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:00 am

ইউএনওদের নিরাপত্তায় দেওয়া হবে সশস্ত্র আনসার

মাঠ প্রশাসনে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় তাদের বাসায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমকে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে দেখতে গিয়ে তিনি একথা বলেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগ করা হচ্ছে। আগামী সপ্তাহেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করা যাচ্ছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে আলোচনা করেছি। আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেওয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতি উপজেলায় ইউএনওরা নিরাপত্তারক্ষী হিসেবে আনসার সদস্য পাবেন। তবে কতজন করে পাবেন তা নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের পরিচালক এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:০০ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |