শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:07 pm

ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান

ইংল্যান্ডে নতুন এক ধরনের করোনা ভাইরাসের দেখা মিলেছে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে এই ভাইরাস থেকে দ্রুত সংক্রমণ ছড়ানোর ঘটনা ধরা পড়েছে।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যামক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই বিষয়টি দেখছে। পাশাপাশি এই নতুন ধরনের ভাইরাস নিয়ে ব্রিটেনের বিজ্ঞানীরাও গবেষণা শুরু করেছেন এই নতুন ধরনের ভাইরাস নিয়ে।

স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই নতুন করোনা ভাইরাসের সংক্রমণের কবলে পড়েছেন হাজারেরও বেশি মানুষ।দক্ষিণ ইংল্যান্ডে ১ হাজারেরও বেশি মানুষ এই নতুন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। স্থানীয় অন্তত ৬০টি এলাকায় আক্রান্তদের খোঁজ মিলেছে। লন্ডনে জারি হয়েছে ‘টিয়ার থ্রি’ সতর্কতা। বন্ধ রাখা হয়েছে সব হোটেল ও রেস্তোরা। পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে মেলামেশাও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

একদিকে যখন ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে, তখন এভাবে নতুন ভাইরাস ছড়িয়ে পড়লে সমস্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ভাইরাসের মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করার কথা জানান ম্যাট। সেই সঙ্গে যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, তাই তাড়াতাড়ি সংক্রমণ আটকানো দরকার বলেও জানান তিন‌ি।

এদিকে ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ক্রিস হুইট্টি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, নতুন ধরনের এই ভাইরাসকে অবশ্য পুরনো ও চেনা পদ্ধতির পরীক্ষাতেই চিহ্নিত করা যাচ্ছে। সেই সঙ্গে সকলকে আতঙ্কিত হতেও বারণ করেন তিনি। এই ভাইরাস বেশি ভয়ঙ্কর কিংবা এটা আরও বেশি সংক্রামক, এমন কিছু এখনই বলতে চাইছেন না তিনি। এবিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান ক্রিস।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |