https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে ঝড়ে টয়লেটের দেয়াল ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু

আশুগঞ্জ সংবাদদাতা:   প্রিন্ট
বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:22 pm

আশুগঞ্জে ঝড়ে টয়লেটের দেয়াল ভেঙ্গে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ঝড়ে টয়লেটের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে হাসেনা বেগম (৫৫) এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বগইর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খন্দকার বাড়ির মৃত মনির হোসেন খন্দকারের স্ত্রী।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নূরুল ইসলাম জানান, বিকেলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে টয়লেটে যায় হাসেনা বেগম। এসময় প্রচণ্ড ঝড় শুরু হলে টয়লেটের দেয়াল ভেঙ্গে পড়ে গুরুতর আহত হন তিনি। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। ঘটনার খবর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

dainiksarod |