ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 3:58 pm
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৪ বছর।
রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমোন ফয়েজি এবং যুগ্ম মহাসচিব মামুনুল হক ।
শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক।
Posted ৩:৫৮ পিএম | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya