শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আর দুই প্যাক হলেই জায়েদ খাঁনের হবে সিক্স প্যাক বডি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:57 pm

আর দুই প্যাক হলেই জায়েদ খাঁনের হবে সিক্স প্যাক বডি

হলিউড, বলিউডের তারিকাদের মতো ব্যায়ামাগারে ঘাম ঝরিয়ে সিক্স প্যাক বডি তৈরি করতে আগ্রহ বাড়ছে ঢালিউডের তারকাদের। সম্প্রতি ঢাকায়া সিনেমার নায়ক আরিফিন শুভকে দেখা গেছে সিক্স প্যাকে। এ নিয়ে তার অনুরাগীদের গর্বের শেষ নেই।

এই অবস্থা নায়ক জায়েদ খান জানালেন, তিনিও হতে যাচ্ছেন সিক্স প্যাক বডির অধিকারী। সিক্স প্যাক হতে আর মাত্র দুই প্যাক বাকি আছে তার। রাজধানীর এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানিয়েছেন তিনি।

এসময় জায়েদ খান বলেন, ‘এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন। আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।’

বডির সিক্স পেতে মরিয়া হয়ে পড়েছেন জায়েদ। এজন্য যা যা করণীয় সবই করছেন তিনি।

এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

বহুল আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ বিজয়ী হলেও আদালতের রায়ে পদে বহাল আছেন নিপুণ আক্তার। তবে মামলা চলমান থাকায় জায়েদ এখনও আশাবাদী পদটি ফিরে পাওয়া নিয়ে। আদালতের প্রতি শ্রাদ্ধা দেখিয়ে অপেক্ষায় আছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘ভাই আমি বাস্তববাদী মানুষ। পরিশ্রম করতে ভালোবাসি। পদ নিয়ে জোর–জুলুমের মধ্যে নেই। শেষ হাসি আমিই হাসব।’

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |