ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:40 am
আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা । আগামী ১৫ জুন ২০২০ পর্যন্ত এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।
ভূমি মন্ত্রণালয় থেকে বুধবার এ নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, সাধারণ ও সংস্থা নির্বিশেষে সব শ্রেণির ভূমি উন্নয়ন কর আদায় ও পরিশোধের সুবিধার্থে আগামী ১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ১৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের সময়সীমা পুনঃবর্ধিত করেছে ভূমি মন্ত্রণালয়।
উল্লেখ্য, প্রচলিত বিধি অনুযায়ী প্রতি বাংলা বছরের ৩০ চৈত্র তারিখের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে দেশে উদ্ভূত পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে গত ৯ এপ্রিল অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধের সময়সীমা এক মাস করেছিল ভূমি মন্ত্রণালয়। অর্থাৎ, আজ বুধবার (১৩ মে) ছিল বর্ধিত এ সময়সীমার শেষ দিন।বাসস
Posted ৩:৪০ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya