ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ১৯ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 1:30 pm
করোনা ভাইরাসের সংক্রমণ বএড়ে যাওয়ায় তা প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সোমবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
প্রধান তথ্য কর্মকর্তা জানান, তবে এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।
চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন শুরু হয় ১৪ এপ্রিল থেকে।
এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। এরমধ্যে ফের এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
Posted ১:৩০ পিএম | সোমবার, ১৯ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya