শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আমার বউয়ের দিকে আঙুল তুললে সহ্য কববো না: নাসির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:41 pm

আমার বউয়ের দিকে আঙুল তুললে সহ্য কববো না: নাসির

ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। বুধবার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও নাসিরের বিরুদ্ধে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব।

এ নিয়ে বুধবার রাজধানীর বনানীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর দিকে কেউ আঙুল তুললে মেনে নেবেন না।

এসময় নাসির হোসেন বলেন, ‘এতদিন ও শুধু তামিমা ছিল, আজকে থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেব। আমার বউয়ের দিকে আঙুল তুললে মেনে নেব না।’

নাসিরের স্ত্রী জানালেন ফেসবুকে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তামিমা বলেন, ‘আমার নামে অনেক ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। সেগুলো থেকে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বলতে চাই, আমার যে ফেসবুক আইডি রয়েছে সেটা এখন ডিঅ্যাকটিভ করা আছে। পরবর্তীতে আমরা কিছু বলেলে তা নাসিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানাবো।’

এদিকে বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মামলা দায়ের করেন নাসিরের স্ত্রীর সাবেক স্বামী মো. রাকিব হাসান। রাকিব নিজেই মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। রাকিবের পক্ষে আইনজীবী ছিলেন ইশরাত হাসান।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জেনেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঘটা করে বিয়ে করেন ক্রিকেটার নাসির ও তাম্মি। তাদের বিয়ের সপ্তাহ না পেরোতেই খবর আসে, অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন নিজেকে তাম্মির প্রথম স্বামী হিসেবে দাবি করা রাকিব হাসান।

এবার মামলা করলেন তিনি। তবে সেই মামলা চ্যালেঞ্জ জানিয়ে মুখ খুললেন নাসির। জানিয়ে রাখলেন আইনিভাবেই এর জবাব দেবেন তিনি।

সূত্র-ঢাকা পোস্ট

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |