শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আবারও হতদরিদ্রদের পাশে ‘বাউনবাইরার কতা’,খাদ্যদ্রব্য পৌঁছে দিবে বাড়ি বাড়ি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:17 am

আবারও হতদরিদ্রদের পাশে ‘বাউনবাইরার কতা’,খাদ্যদ্রব্য পৌঁছে দিবে বাড়ি বাড়ি

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশে যখন স্থবিরতা তখন খেটেখাওয়া মানুষ গুলো তাদের পরিবারের আহারের যোগান দিতে দিশেহারা! কারো কাজ নেই, কারো পয়সা নেই, নেই কারো পেটে খাবারও ! এই অনাহারী ও অর্ধাহারী শ্রমজীবী পরিবার গুলোর পাশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘বাউনবাইরার কতা’। সংগঠনটি তাদের এই উদ্যোগের নাম দিয়েছে ‘প্রজেক্ট আহার’।

বুধবার সকালে শহরের পিটিআই স্কুল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া।

সংগঠনের পক্ষ থেকে প্রথম ধাপে ৩৫৫জন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সচেতনতায় ২০জনকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়। বাকীদের তালিকা অনুযায়ী তাদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিজনকে দেওয়া হয় ৮কেজি চাউল, ৩কেজি আটা, ৪কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি পেঁয়াজ, ২৫০গ্রাম রসুন, আধা কেজি সাবান ও একটি মাস্ক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, বাচিক শিল্পী সাংবাদিক মনির হোসেন প্রমুখ। বাচিক শিল্পী বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করে ‘প্রজেক্ট আহার’ এর সমন্বয়ক ও গ্রুপ এডমিন ডা. মাহাবুবুর রহমান এমিল। এছাড়াও ‘বাউনবাইরার কতা’ গ্রুপের অন্যান্য এডমিনগণ উপস্থিত ছিলেন।

প্রজেক্ট আহার’ এর সমন্বয়ক ও গ্রুপ এডমিন ডা. মাহাবুবুর রহমান এমিল বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং গণজমায়েত না করে কিভাবে একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করতে হয় আমরা তা চেষ্টা করেছি। এর একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে আমাদের এই প্রজেক্ট আহার কর্মসূচি।

তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের যারা সহযোগিতার হাত প্রতিবার বাড়িয়ে দেন। গ্রুপের অনেক শুভাকাঙ্ক্ষী এখনও আমাদের প্রজেক্ট আহারে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। উনাদের আগ্রহের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের এই প্রজেক্ট আরও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রজেক্টের দ্বিতীয় ভাগও আমরা শীঘ্রই বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করছি।

উল্লেখ, ‘বাউনবাইরার কতা’ সংগঠনটি প্রতি রমজান মাসের ২৭তারিখে প্রজেক্ট স্বাবলম্বীর উদ্যোগ গ্রহণ করে। এসময় হতদরিদ্র ও অসহায়দের নানান ভাবে সহযোগিতা করে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়। এছাড়াও প্রবীণদের মাঝে ঈদি বিতরণ করা হয়। পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

রাফি//—

Facebook Comments Box

Posted ১১:১৫ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০

The Daily Sarod |