ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:40 pm
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সব ক্ষেত্রে বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুল জলিল।
এসময় তিনি জানিয়েছেন, এ দাম কার্যকর হবে মার্চ থেকে।
ঘোষণা অনুযায়ী, সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
প্রতি ইউনিটের দাম ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা।
পাইকারিতে বিদ্যুতের দাম ইউনিট প্রতি গড়ে ৪০ পয়সা বা ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ৪ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে প্রতি ইউনিটের দাম হয়েছে ৫ টাকা ১৭ পয়সা।
এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে শূন্য দশমিক ২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে করা হয়েছে শূন্য দশমিক ২৯৩৪ টাকা।
সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ায় সরকার। যা ওই বছর ডিসেম্বর থেকে কার্যকর হয়।
Posted ১১:৪০ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya