শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আবারও ঘূর্ণিঝড়ের থেকে রক্ষাকর্তা ‘সুন্দরবন’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:01 pm

আবারও ঘূর্ণিঝড়ের থেকে রক্ষাকর্তা ‘সুন্দরবন’

আরো একবার ঘূর্ণিঝড়ের থেকে রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হল সুন্দরবন। ম্যানগ্রোভ বনটি বুধবার সন্ধ্যা থেকে সুপার সাইক্লোন আম্পান দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করলে তা প্রতিহত করে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়।

যা বৃহস্পতিবার ভোর পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সুপার সাইক্লোনটি ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়ো বাতাস, প্রচণ্ড বৃষ্টি এবং ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসসহ প্রথম আঘাত হানে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মারাত্মক এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খুলনা, মোংলা, সাতক্ষীরা এবং সুন্দরবনের ওপর শক্তি প্রদর্শন করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৬০ থেকে ১৭০ কি.মি প্রতি ঘণ্টায় যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবন না থাকলে আম্পানের ধ্বংসের ক্ষতচিহ্ন আরও অনেক বেশি হতো। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটি উপকূলীয় অঞ্চলকে আম্পানের হিংস্রতা থেকে রক্ষা করেছে।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবন আম্পানের বিশাল ক্ষতি থেকে আমাদের রক্ষা করেছে। এই বন আমাদেরকে বরাবরই আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগ ও এর প্রভাব থেকে রক্ষা করে চলেছে।

তিনি বলেন, ঘন ম্যানগ্রোভ ফরেস্ট হাওয়ায় সুন্দরবন একটি ঢাল হিসেবে কাজ করে। বাতাসের গতিকে অনেকাংশে কমিয়ে দেয়ার পাশাপাশি যখন ঝড় এর ভেতর দিয়ে যেতে থাকে তখন এই বন জলোচ্ছ্বাস এবং সমুদ্রের ঢেউ কে ধীরে ধীরে কমিয়ে ফেলে।

এর আগেও ২০০৭ এবং ২০০৯ সালে একই ধরনের দুটি ঝড়ে ঢাল হিসেবে কয়েক লাখ মানুষকে রক্ষা করে এই সুন্দরবন।

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

The Daily Sarod |