শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘আপেল’ প্রতীকে নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১০ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:52 pm

‘আপেল’ প্রতীকে নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

নির্বাচন কমিশনের (ইসি) নতুন রাজনৈতিক দল হিসেবে  নিবন্ধন দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে। উচ্চ আদালতের দেওয়া আদেশে দলটি নিবন্ধন পেল।

দলটির নিবন্ধন নম্বর-৪৬। দলটির প্রতীক হিসেবে পেয়েছে ‘আপেল’। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।মঙ্গলবার ( ৯ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং একটি সিভিল পিটিশনের ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ইনসানিয়াত বিপ্লবকে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | বুধবার, ১০ মে ২০২৩

The Daily Sarod |