শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আপাতত বাসায় চলবে খালেদা জিয়ার চিকিৎসা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 10:34 pm

আপাতত বাসায় চলবে খালেদা জিয়ার চিকিৎসা

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে আপাতত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসা রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, বৈশ্বিক যে অবস্থা এখন তো অন্য কোথাও চিকিৎসা নেওয়া সম্ভব নয়। সেজন্য তাকে বাসায় চিকিৎসা নিতে হচ্ছে। আর যারা চিকিৎসা দিচ্ছেন, সেই টিমে যারা সদস্য তারা সবাই এক্সপার্ট ফিজিশিয়ান।

মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া তার গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ওঠেন এবং গত প্রায় দেড় মাস সেখান থেকে আর বের হননি।

বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, তিনি কোয়ারেন্টিনেই চিকিৎসার মধ্যে আছেন। তার শারীরিক অসুস্থতা এখনো কাটেনি, শারীরিক অগ্রগতি হচ্ছে ধীর গতিতে। এখনো তার হাত-পায়ে ব্যথা রয়েছে, হাতের আঙুল আগের মতই বাঁকা হয়ে আছে, ডায়াবেটিসও পুরো নিয়ন্ত্রণে নেই। খালেদা জিয়া যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এজন্য দেশবাসী কাছে দোয়া চেয়েছেন তার বোন সেলিমা।

দুর্নীতির দায়ে ২৫ মাস সাজা ভোগের পর ‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ ছয় মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে প্রায় এক বছর কারা তত্ত্ববাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বাসায় ফেরার পর থেকে চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। কয়েক সপ্তাহ পরপর তারা এসে বিএনপি চেয়ারপারসনকে দেখে যান। সর্বশেষ গত সপ্তাহেও তারা ফিরোজায় গিয়েছিলেন।

ওই চিকিৎসক দলের একজন বলেন, উনার চিকিৎসা দীর্ঘমেয়াদী ব্যাপার। দীর্ঘ সময় ফিজিও থেরাপি, ফলোআপ আর মনিটরিংয়ের মধ্যে তাকে থাকতে হবে।

পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসায় খালেদা জিয়ার সময় কাটে ইবাদত-বন্দেগিতে। মাঝে মাঝে টেলিফোনে দুই ছেলের স্ত্রী ও নাতনীদের সঙ্গে কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও লন্ডন থেকে চিকিৎসার খোঁজখবর নেন।

সেলিমা ইসলাম বলেন, অসুস্থতা থাকলেও উনি রোজা রাখছেন। প্রতিদিন আমরা দুই বোন একসঙ্গে ইফতার করি। আর কেউ থাকে না। রাতে খাবারও একসঙ্গে হয়। আমার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা বিকালে এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে যান।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২০

The Daily Sarod |