শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আধিপত্য নিয়ে সরাইলে রাত-দিন সংঘর্ষ, আহত ৫০

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 1:29 pm

আধিপত্য নিয়ে সরাইলে রাত-দিন সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউণিয়নের কাটানিশার গ্রামে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাটানিশার গ্রামের ওলি গোষ্ঠি ও বজলু গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। দুই দফার এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১:২৯ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২০

The Daily Sarod |