শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আদম ব্যবসায়ে কমিটিসহ পদ গেল ছাত্রদল নেতার!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 12:32 pm

আদম ব্যবসায়ে কমিটিসহ পদ গেল ছাত্রদল নেতার!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণার পর নানান বিতর্কের মুখে অবশেষে এই কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল কাছে কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীন সরাইল উপজেলা ছাত্রদল বিদ্যমান আহবায়ক কমিটির কার্যত দৃশ্যমান কোন কার্যকারিতা না থাকায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী ৩০/৩/২০২১ইং তারিখের মধ্যে তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে, বিলুপ্ত কমিটির কমিটি পুনর্গঠন করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্য নির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

গত ১৪ ফেব্রুয়ারী সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যে আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এই কমিটির আহবায়ক এম রিফাত বিন জিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার ‘মা’ আ.লীগের রাজনীতি সাথে সরাসরি জড়িত। তার মা বেবি ইয়াছমিন সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এছাড়াও সদস্য সচিব আমানুল্লাহ আমান নিজেই আদম ব্যবসার সাথে জড়িত। তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। ব্যবসায়িক কারণে বেশিরভাগ সময়ে ঢাকায় থাকে। শুধু কেন্দ্রীয় ঘোষিত রাজনৈতিক কর্মসূচীর দিন ঢাকা থেকে আসেন।

ফলে সরাইল উপজেলা নবগঠিত ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন হওয়ার পর পরই তোপের মুখে পড়ে আহবায়ক এম রিফাত বিন জিয়া ও সদস্য সচিব আমানুল্লাহ আমান।

বিতর্কিত ওই আহবায়ক কমিটির ২১জনের মধ্যে ১৫জন পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও উপজেলার বিক্ষুব্ধ নেতাকর্মীদের সাথে আলোচনাও বসেন।

এই বিষয়ে সদস্য বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন,আমি ঢাকায় থাকি, এটা সম্পূর্ণ ভুল। আমি মাঝে মধ্যে ঢাকায় যাই। এই কমিটির কেউ পদত্যাগ করলে আমরা কাগজপত্র দেখতাম। শুধু সেক্রেটারির কাছে পদত্যাগের কাগজ দিলে চলবে না, সভাপতিকেও দিতে হবে।

Facebook Comments Box

Posted ১২:৩২ পিএম | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

The Daily Sarod |