শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আজ কোজাগরি লক্ষ্মী পূজা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৯ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 12:51 am

আজ কোজাগরি লক্ষ্মী পূজা

আজ রোববার (৯ অক্টোবর) সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা পালন করে থাকেন। বাঙালি হিন্দুরা ঘরে ঘরে ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী হিসেবে লক্ষ্মী পূজা করে থাকেন।

হিন্দুদের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরি লক্ষ্মীপূজা নামেও পরিচিত। কোজাগরি অর্থ ‘কে জেগে আছো’।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এইদিনে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী প্রশ্ন করেন ‘কে জেগে আছো’। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরি পূজাও। লক্ষ্মীদেবী দ্বিভুজা। তার বাহন প্যাঁচা। হাতে শস্যের ভাণ্ডার। প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে লক্ষ্মীপূজা করা হয়। পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গে হিন্দু গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়া আলপনায় মা লক্ষ্মীর ছাপ। মা লক্ষ্মীর পা আঁকা হবে বাড়ি ও ঘরের প্রবেশপথে।

শাস্ত্র মতে, আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা গ্রহণ করতে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না। সুখ-স্বাচ্ছন্দ্য বাড়ে।

লক্ষ্মীপূজা উপলক্ষে সারাদেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে পূজা, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:৫১ এএম | রবিবার, ০৯ অক্টোবর ২০২২

The Daily Sarod |