শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আগামী ৩০জুলাই পবিত্র হজ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 1:06 am

আগামী ৩০জুলাই পবিত্র হজ

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ফলে মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে এ মাস শুরু হবে। সে হিসাব অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে (আগামী ৩০ জুলাই) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১০ জিলহজ (আগামী ৩১ জুলাই) মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশ থেকেও মঙ্গলবার (২১ জুলাই) জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে। ফলে এ বছর বিশ্বব্যাপী একই দিনে ঈদ অনুষ্ঠিত হবে, এমনটাই বলছেন জোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। মুসলমানদের পবিত্র দুটি উৎসব ঈদুর ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার উপর নির্ভর করে।

আর বিশ্বব্যাপী যদি মঙ্গলবার চাঁদ দেখা যায়, তাহলে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, জুলাইয়ের ২০ তারিখ বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। তারা আরও জানাচ্ছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে।

সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জোতির্বিজ্ঞানিরা বলছেন, ২১ জুলাই বাংলাদেশে যখন ২৮০ ডিগ্রি এঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার ১৩ ডিগ্রি উত্তরে অর্থাৎ ২৯৩ ডিগ্রি এঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে ৩৫ মিনিট স্থায়ী হবে বলেও জানাচ্ছেন তারা।

হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, বৃহৎ জনগোষ্ঠীর আবেগ অনুভূতির বিষয়টি মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবেন। ধর্ম সচিব বলছেন, ওআইসির সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেন, ২১ জুলাই মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন চাঁদ দেখা যাবে, এরকম বার্তা আমাদের কাছে নেই। যদি চাঁদ দেখা যায় তাহলে সেভাবে নির্দেশনা দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:০৬ এএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |