ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 11:22 pm
বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) রওজা শরিফ আগামী ১৮ অক্টোবর থেকে জিয়ারতের (দর্শন) জন্য খুলে দেওয়া হচ্ছে।
একই সাথে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে পবিত্র ওমরা পালনের অনুমতি দেওয়া হবে। তবে ওমরার আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে সবাইকে।
শুরু হচ্ছে ওমরাহ হজের দ্বিতীয় ধাপ আগামী ১৮ অক্টোবর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়ে বলেন, ১৮ অক্টোবর মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেওয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।- খবর আল আরাবিয়ার।
ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি। এছাড়া ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে।
Posted ১১:২২ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya