শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় খাদে সিএনজি, শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৫ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:24 pm

আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় খাদে সিএনজি, শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার (২) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আয়েশা জেলার সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে। এই ঘটনায় আয়েশার মা মুক্তা ও তার ফুফা আলমগীর আহত হয়েছে।

জেলা সদর হাসপাতালে আহতরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আয়েশার বাবা ওমর ফারুক,মা মুক্তা বেগম ও ফুফা আলমগীর সহ পরিবারের ৫জন সিএনজি চালিত অটোরিকশা যোগে কসবা উপজেলায় চারগাছে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় সিএনজিটিকে দ্রুতগামী ট্রাক পেছন দিয়ে চাপা দিলে সিএনজিটি পাশের খাদে চলে যায়। এতে শিশু আয়েশা আক্তার, আয়েশার মা মুক্তা বেগম ও ফুফা আলমগীর গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫১ পিএম | শনিবার, ১৫ জুন ২০১৯

The Daily Sarod |