আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সর্বশেষ আপডেট : ২:০০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে শামসুল আলম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে এই ঘটনা ঘটে।
শামসুল আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনগজ গ্রামের মেহের আলীর সবজি জমিতে শ্রমিকের কাজ করতেন শামসুল আলম। অন্যদিনের মত সকালে বৃষ্টির মধ্যে সবজি বাগানে পানি নিষ্কাশনের কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ বজ্রপাতে মৃত্যুর কোলে লুটিয়ে পরে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, বিষয়টি আমরা স্থানীয়দের মাধ্যমে অবগত হয়েছি।

Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর