আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্রুতগামী ট্রাক্টরের চাপায় সৌরভ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুরের লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মতিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সৌরভ নিজ বাড়ির কাছাকাছি আখাউড়া-আগরতলা সড়ককের পাশে খেলা করছিলেন।
এ সময় দ্রুতগামী মাটি বোঝাই একটি ট্রাক্টর সৌরভকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সৌরভের পিতা মতিউর রহমান বলেন, বেপরোয়া ট্রাক্টরের চাপায় সৌরভের মৃত্যু হয়েছে। গ্রামবাসী ঘাতক ট্রাক্টর আটক করলেও চালক পালিয়ে গেছে। বিষয়টি আমরা আখাউড়া থানায় জানিয়েছি।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফ আমিন জানান, বিষয়টি আমরা অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখছি।
Posted ৯:৩০ পিএম | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya