আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে। রোববার বিকেলে উপজেলা সদরের সড়ক বাজারে এই দূর্ঘটনা ঘটে। দমকল বাহিনীর সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আখাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিকেলে পৌনে ৪টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর সদস্যরা। দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে তাজ মহল হোটেলের গোডাউনের কিছু মালামাল, পাশের একটি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজ, চায়ের স্টল, একটি সেলুন সহ মোট ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
তবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান আরো বেশি।
Posted ৮:৫৬ পিএম | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya