শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আইন না মেনে সংবাদ প্রচার, চট্টগ্রামে দুই ‘আইপি টিভি’ অফিস সীলগালা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৫ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:44 pm

আইন না মেনে সংবাদ প্রচার, চট্টগ্রামে দুই ‘আইপি টিভি’ অফিস সীলগালা

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালনা করে আসা ২টি আইপি টিভির অফিস বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় নিয়ম বহির্ভূতভাবে সংবাদ প্রচার ও অনুষ্ঠান প্রচার করায় ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

বন্ধ করা অবৈধ আইপিটিভি গুলো হচ্ছে-‘সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’।

সিলগালা করার খবর নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে সিপ্লাস ও সিভিশন কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।’

তিনি বলেন, ‘আমরা চট্টগ্রামের অন্যান্য আইপিটিভি অফিসেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

উল্লেখ্য, আইন অনুযায়ী আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | রবিবার, ২৫ জুন ২০২৩

The Daily Sarod |