শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অসহায়দের খাদ্য সামগ্রী দিয়েছে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সুহৃদ’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 12:07 am

অসহায়দের খাদ্য সামগ্রী দিয়েছে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সুহৃদ’

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধকল্পে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা অসহায় ও দরিদ্র ৮০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সুহৃদ’।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের পূর্ব পাইকপাড়ার অসহায় ও গরীবদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো প্রতি পরিবারের জন্য ৫কেজি চাল, ২কেজি আটা, ১কেজি ডাল, ১লিটার তৈল, ২কেজি আলু, ১কেজি লবণ, ১টা ডেটল সাবান ও ২টি করে মাস্ক।

এ ব্যাপারে সংগঠনের এডমিন সজীব দেবনাথ বলেন, দুর্যোগেই মনুষত্বের পরিচয়। আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দায়িত্ববোধ থেকেই গ্রুপের বন্ধুদের অর্থায়নে ৮০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি সমাজের সকল বিত্তবানদের এই দুযোর্গের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

খাদ্য সামগ্রী বিতরণকালে ’সুহৃদ’ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:০৭ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০

The Daily Sarod |