শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট চালু হতে পারে ৮ মে থেকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:23 pm

অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট চালু হতে পারে ৮ মে থেকে

দেশের অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি আগামী ৮ মে থেকে দেওয়া হতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এমনটাই জানিয়েছেন । শনিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এসময় বেবিচক চেয়ারম্যান বলেন, যদি করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি হয় তাহলে ৮ মে থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। বিমানবন্দরগুলোকে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। প্লেনে মোট আসনের ৭০-৭৫ শতাংশ আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ২১ মার্চ থেকে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। আর ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। তবে মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ১৫ মে পর্যন্ত সবধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেক্ষেত্রে যদি ৮ মে থেকে ফ্লাইট চলাচল চালু হয় সেক্ষেত্রে শুধু নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট ওঠানামায় চার দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ মে পর্যন্ত বেঁধে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | শনিবার, ০২ মে ২০২০

The Daily Sarod |