https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

‘অব্যাহতভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন সংগ্রাম’ ।ভিডিও সহ

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:54 pm

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী  সৈয়দ একে একরামুজ্জামান অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম নির্বাচনী আচরণবিধি মানছেন । আওয়ামী লীগ প্রার্থী সংগ্রাম নিজে এবং তার সমর্থিত নেতাকর্মী কোনো প্রকার নিয়মনীতি কিংবা নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত আচরণবিধির প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে অব্যাহতভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলছেন।

সোমবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে নিজ বাসভবেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধির ব্যত্যয় ঘটালেও প্রশাসন তাকে সব ধরনের সহায়তা করছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিমাতাস্বরূপ আচরণ করছে প্রশাসন। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সমান সুযোগের দাবি জানাই।

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি হোমরা খান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী ও সৈয়দ মাহমুদ জামান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

dainiksarod |