শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অবৈধ সকল মোবাইলফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছে বিটিআরসি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:26 pm

অবৈধ সকল মোবাইলফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি), ২০১৯ সালের ১ আগস্ট থেকে যে সব ক্লোন বা নকল আইএমইআই সংবলিত কিংবা অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে, সে সব হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেবে।

বিটিআরসি শিগগিরই নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার প্রযুক্তি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বসাতে যাচ্ছে।

এ জন্য অবৈধ, নকল ও ক্লোন হ্যান্ডসেট কেনার ব্যাপারে গ্রাহকদের আবার সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

গত বছরের এ সংক্রান্ত সতর্ক বিজ্ঞপ্তি সংযুক্ত করে এ বছরের ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে আবারও সতর্কতা জারি করল সংস্থাটি। এর আগে গত বছরের ২৯ জুলাই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সিটির আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) সঠিক কিনা- তা যাচাই করতে হবে। পাশাপাশি বিক্রেতার কাছ থেকে রশিদ নিতে হবে। সংশ্লিষ্ট সবাইকে মোবাইল হ্যান্ডসেট কেনা-বেচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুনরায় নির্দেশনা দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১ আগস্ট থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

তবে কীভাবে সত্যতা যাচাই করতে হবে, তা বলে দিয়েছে বিটিআরসি। পদ্ধতিটি হল- মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কণউ লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজেই জানা যাবে মোবাইল হ্যান্ডসেটটির আইএমইআই নম্বর বিটিআরসির তথ্যভাণ্ডারে আছে কিনা।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০

The Daily Sarod |