শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অন্য গাছের পাতা মিশিয়ে নকল ‘গ্রীন টি’ বাজারে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:03 pm

অন্য গাছের পাতা মিশিয়ে নকল ‘গ্রীন টি’ বাজারে

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা গাছের পাতার সঙ্গে অন্যান্য গাছের পাতা মিশিয়ে নকল গ্রিন টি বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি বাড়ি থেকে ৮৬ বস্তা নকল চা পাতা উদ্ধার করেছে।

মৌলভীবাজার জেলা পুলিশ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, অভিনব কায়দায় এসব নকল ‘গ্রিন টি’ তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এজন্য প্রথমে সংগ্রহ করা হয় অন্যান্য গাছের পাতা। পরে সেগুলো শুকিয়ে গুঁড়ো করা হয়। এরপর কেমিক্যাল মিশিয়ে চা পাতার সঙ্গে ঢেঁকিতে আবার গুঁড়ো করা হয়। এভাবে অভিনব কায়দায় নকল গ্রিন টি তৈরি করা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্ধুরখান ইউনিয়নের সিক্কা গ্রামে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাকারিয়া জানান, তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে শ্রীমঙ্গলের তিনটি বাড়িতে নকল চা পাতা জব্দ করা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে সেই চা পাতা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় আব্দুর রহিম মিয়ার বসতঘর তল্লাশি করে ৪০ বস্তা, নুর মিয়ার বসতঘর তল্লাশি করে ৩৫ বস্তা গ্রিন টি’র গুঁড়ামিশ্রিত চা পাতা ও আব্দুল মজিদ মিয়া বসতঘর তল্লাশি করে ১২ বস্তা বালুমিশ্রিত ডাস্ট এবং সিডার মাধ্যমে তৈরিকৃত চা পাতা পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল টি ব্রোকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল মিয়া বলেন, ‘বর্তমানে কৃষি বিভাগের মধ্যে চা শিল্প সরকারকে সবচেয়ে বেশি রাজস্ব দিচ্ছে। বাজারে যদি এভাবে নকল চা পাতার ছড়াছড়ি হয় তাহলে এই শিল্প দিন দিন ধ্বংস হয়ে যাবে। অবৈধ পন্থায় এসব চা পাতা উৎপাদন হলে সরকার রাজস্ব হারাবে। পাশাপাশি মানুষও প্রতারণার শিকার হবেন।’

Facebook Comments Box

Posted ১১:০৩ পিএম | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

The Daily Sarod |