শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অনলাইনে হবে ভর্তি, চলবে ক্লাশ-পরীক্ষা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:34 pm

অনলাইনে হবে ভর্তি, চলবে ক্লাশ-পরীক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেশকিছু শর্ত মেনে গুণগত মান বজায়সহ এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাববুব হোসেন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সদস্য অধ্যাপক দীল আফরোজাসহ একাধিক পরিচালক উপস্থিত ছিলেন।

জানা গেছে, সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাসোসিয়েশনের সভাপতিরা বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা ও নতুন শিক্ষার্থী ভর্তি অনিশ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিষয়টি বিবেচনা করে চলমান সেমিস্টার শেষ করতে অনলাইনের মাধ্যমে পরীক্ষা, খাতা মূল্যায়ন করার অনুমোদন দেন শিক্ষামন্ত্রী। তবে এ জন্য বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়।

এসব শর্তের মধ্যে অনলাইনে পরীক্ষা নেয়া হলেও বিশ্ববিদ্যালয় খুললে পরীক্ষার খাতা মূল্যায়ন করা, অথবা অনলাইন ক্লাসের মাধ্যমে নম্বর প্রদান করা, কুইজ আয়োজন, ওপেন বুক পরীক্ষা ও গুণগত মান বজায় রেখে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার খাতা মূল্যায়ন করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন পদ্ধতিতে নতুন ভর্তি শুরুর প্রস্তাব করা হলে আলোচনার মাধ্যমে ইউজিসির নির্দেশনা মেনে সকল কার্যক্রম করার নির্দেশ দেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে কতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে তা বলা যাচ্ছে না। এ জন্য দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনের আওতায় ক্লাস কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। যাদের সক্ষমতা নেই ইউজিসিরর সহযোগিতায় সেই পরিবেশ তৈরি করতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও অনলাইন কার্যক্রম চালু রাখতে হবে। ছুটি দীর্ঘায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন করে সেশনজটে না পড়তে পরীক্ষা ও উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন দীপু মনি।

কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা ছাড়াই সেমিস্টার শেষ করে সার্টিফিকেট দেয়া হলে তা বাতিল করতে বলা হয়েছে। এছাড়া বন্ধের মধ্যে শিক্ষকদের চাকরিচ্যুত, বেতন কমিয়ে না দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্ধারিত ছুটি ঘোষণা হওয়ায় নতুন করে সেশনজট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখতে শিক্ষামন্ত্রী, ইউজিসি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করেছেন। বিকেল সোয়া ৪টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় এ সভা শেষ হয়।

জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, চলমান পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, খাতা মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তাবে শিক্ষামন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইউজিসির সঙ্গে আলোচনা করে সকল কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে যেসব আলোচনা হয়েছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনলাইন কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটি নিয়ে স্টাডি চলছে, সব ধরনের সক্ষমতা যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, চলমান প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যহত রাখা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষমন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সূত্র- জাগো নিউজ

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

The Daily Sarod |