শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অক্ষয়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ দক্ষিণি নায়িকার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৬ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 10:02 pm

অক্ষয়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ দক্ষিণি নায়িকার

একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ায় থমকে যাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ার। মুটেও সময়টা ভালো যাচ্ছে না এই বলিউড তারকার। এবার তার বিরুদ্ধে উঠল বর্ণবাদী আচরণের অভিযোগ করেছেন দক্ষিণি অভিনেত্রী শান্তিপ্রিয়া।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী শান্তি প্রিয়া বলেন, ‘ইক্কে পে ইক্কা’ ছবির শুটিং চলছিল। এসময় তার ত্বকের রঙ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন নায়ক অক্ষয় কুমার।

এ প্রসঙ্গে শান্তি প্রিয়া আরও বলেন, ‘কারখানার মতো একটি জায়গায় ছবির ক্লাইমেক্স দৃশ্যের শুটিং চলছিল। আমার পায়ের হাঁটুর দিকের রঙ একটু শ্যামলা। পোশাকের দৈর্ঘ্য কম হওয়ায় আমি আমার গায়ের রঙের সঙ্গে মিলিয়ে একটি স্টকিং পরেছিলাম।’

এরপর অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে প্রায় এক-দেড়শ মানুষের সামনে অক্ষয় আমাকে প্রশ্ন করেন, আমি কোনভাবে হাঁটুতে ধাক্কা খেয়েছি কি না। অক্ষয় সাধারণত বেশ মজার কথা বলেন। কিন্তু মজারও তো একটা সীমা আছে। তারপর হাসতে হাসতে বলেন, ইস! কী কালো হাঁটু! অক্ষয়ের কথা শুনে বাকিরাও হো-হো করে হাসতে শুরু করে দিয়েছিল।’

তবে শান্তি প্রিয়ার এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি অক্ষয়। তিনি ব্যস্ত আছেন অমিত রাই পরিচালিত ‘ওহ মাই গড-টু’ ছবিটি নিয়ে। এতে শিব-রূপে দেখা যাবে অক্ষয়কে। এ ছাড়াও তার হাতে রয়েছে আরও বেশকিছু ছবি।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

The Daily Sarod |