শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বরখাস্ত চায় সাত ইউপির চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:47 pm

আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বরখাস্ত চায় সাত ইউপির চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সীকে বরখাস্তের দাবী করেছেন সাতজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। হানিফ মুন্সীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের সাথপ অশালিন ও কুরুচিপূর্ণ ব্যবহার এবং হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মলনে এ দাবী জানানাে হয়।

বুধবার দুপুর আশুগঞ্জের একটি হােটেলে উপজেলার ৮ টি ইউপির মধ্যে ৭ টি ইউপির চেয়ারম্যানের উপস্থিতিতে এই সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়।

এতে দুর্গাপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজুর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন তালশহর ইউপি চেয়ারম্যান আবু সামা, আড়াইসিধা ইউপি চেয়ারম্যান মাে. সেলিম মিয়া, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফউদ্দিন চৌধুরী ও তারুয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস হাসান, চরচারতলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাছিমা আক্তার।

সংবাদ সম্মলনে বক্তারা অভিযােগ করেন, হানিফ মুন্সী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়নমূলক কার্যক্রম অসহযােগিতা করে আসছে। সম্প্রতি এডিপি প্রকল্প ও রাজস্ব খাতের যাচাই বাছাই নিয়ে দ্বিমত পােষণ করায় তিনি ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে অশালীন আচরণ করেন। বক্তারা ঘটনার সুষ্ঠু বিচার এবং দ্রুত হানিফ মুন্সীর প্রত্যাহার চান। অন্যথায় পরবর্তীতে কঠাের আন্দোলনের হুশিয়ারী দেন।

Facebook Comments Box

Posted ১১:৪৭ পিএম | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |