শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ছয় ইউপি চেয়ারম্যান চায় আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:10 pm

ছয় ইউপি চেয়ারম্যান চায় আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার

ইউপি চেয়ারম্যানদের সাথে অসৎ আচরণ করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির বহিষ্কার চেয়ে প্রতিবাদ সভা করেছে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার রাতে উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, তালশহর ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা, ৩ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, ৬ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুউদ্দিন চৌধুরী, তারুয়া ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, চরচারতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা, আশুগঞ্জ উপজেলার জন্য আসা এডিপির একটি প্রজেক্টের অর্থ বরাদ্দ বৈঠকে ইউএনও নাজিমুল হায়দারের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি আমাদের চেয়ারম্যানদের সাথে অসৎ আচরণ করেন। এ সময় ইউএনও আমাদেরকে চলে যেতে বলেন। চলে যাওয়ার সময় হানিফ মুন্সির ভাতিজা পায়েল মুন্সি গালিগালাজ করে হুমকি দেন। এ ঘটনায় হানিফ মুন্সির বহিষ্কার দাবি করছি আমরা। তাকে বহিষ্করা না করা পর্যন্ত উপজেলা পরিষদে কোন কার্যক্রমে অংশগ্রহণ করব না।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি বলন, এই বৈঠকে চেয়ারম্যানদের সাথে কোন অসৎ আচরণ করা হয় নি। বরাদ্দের বিষয়ে যা আছে তাই হবে।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |