আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 6:03 pm
প্রাইভেটকার যোগে অবৈধপথে ভারত থেকে কর ফাঁকি দিয়ে আনা ১১লাখ টাকা মূল্যের ১৫৫টি মোবাইল ফোনসহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকা থেকে মোবাইল ফোনগুলো সহ তাদের আটক করা হয়।
আটককরা হলেন, জেলার নবীনগর উপজেলার আশরাফপুর এলাকার রহিছ মিয়ার ছেলে ইমাম হোসেন (৩৬) ও জেলা শহরের পৈরতলা এলাকার আব্দুল আউয়ালের ছেলে আকরাম (২০)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ সোনারামপুর এলাকার হোটেল উজান ভাটির সামনে অভিযান চালায় পুলিশ। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হলে সেখানে ৮টি বক্সে মোট ১৫৫টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে দুইজনের কাছে মোবাইলের কাগজপত্র চাওয়া হলে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে চিকিৎসকের স্টিকার ব্যবহার করে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এই মোবাইলগুলো ঢাকায় মোতালিব প্লাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Posted ৬:০৩ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya