শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:25 pm

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক ও চাঁদাবাজি মামলায় আসাদুল ইসলাম (২৯) নামে এক হাজতি পুলিশ সদস্য মারা গেছেন।

সোমবার দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বারের রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার মাদক ও চাঁদাবাজি মামলায় গত ২০১৯ সালে ডিসেম্বরের ১৩ তারিখ থেকে পুলিশ সদস্য আসাদুল ইসলাম কারাগারে ছিলেন।

আজ সোমবার ১২টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসাদুলের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।

আসাদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তিনি।

রাফি/–

Facebook Comments Box

Posted ৩:২৫ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |