শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ফেন্সিডিল সহ প্রাইভেটকার জব্দ, আটক-২

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:18 pm

আশুগঞ্জে ফেন্সিডিল সহ প্রাইভেটকার জব্দ, আটক-২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ৪০০ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়।

এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুরের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন(২৪)।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৩:১৮ পিএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |