শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

দাবী আদায়ে ২১ মার্চ আশুগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:12 pm

দাবী আদায়ে ২১ মার্চ আশুগঞ্জে অর্ধদিবস হরতালের ডাক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাবী আদায় নাহলে আগামী ২১মার্চ রেলপথ, সড়কপথ ও নদীপথে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠন।

আশুগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরনসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

শনিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের সামনে নাটালের মাঠে এক জনসভা থেকে এই হরতালের কর্মসূচি ঘোষনা করা হয়।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়া এই হরতালের কর্মসূচি ঘোষনা করা হয়।

হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী, উপজেলা শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, আওয়ামীলীগ নেতা হাজী সাইদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহীন শিকদার, মহিলা আওয়ামলীগ এর সাধারণ সম্পাদক জোসনা চৌধূরী, নৌযান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জের সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমূখ।

এসময় সভা বক্তারা বলেন, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটির বি-গ্রেড নিশ্চিতসহ ১১ দফা দাবিসহ সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় ২১ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার রেলপথ. সড়কপথ ও নদীপথে অবরোধসহ অর্ধদিবস হরতাল পালন করা হবে। এসব দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ৩:১২ পিএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |