শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অবৈধভাবে ইজিবাইক বিক্রি, দুই দোকান সীলগালা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:00 pm

অবৈধভাবে ইজিবাইক বিক্রি, দুই দোকান সীলগালা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বিক্রির দায়ে দুইটি দোকানকে সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় দুলাল ভূইয়া নামক একই মালিকানাধীন দোকানগুলো সীলগালা করা হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান।

সদর উপজেলার নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া জানান, কোন ধরনের লাইসেন্স না থাকায় বিক্রির উদ্যেশ্যে মজুত করে রাখার অপরাধে অবৈধ ইজিবাইক বিক্রির দুইটা প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যেশ্যে সরকার ইতোমধ্যে আঞ্চলিক সড়ক ও মহা সড়কে ইজিবাইক, টমটম চলাচল নিষিদ্ধ্ব করেছেন। এগুলোর অনিয়ন্ত্রিত চলাচলের কারনে সড়কে প্রায়শই বড় ধরনের দূর্ঘটনা ঘটে। এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৮:০০ পিএম | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |