শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

জগদীশ চন্দ্র বসু ও হুমায়ূন কবিরের নামে কলেজ ভবন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:24 pm

জগদীশ চন্দ্র বসু ও হুমায়ূন কবিরের নামে কলেজ ভবন

বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু ও প্রয়াত উপ-মন্ত্রী হুমায়ূন কবিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের পৃথক দুইটি ভবনের নামকরণ করা হয়েছে।

পৌর কলেজের পরিচালনা পরিষদ সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর উদ্যোগে এই ভবণ গুলোর নামকরণ করা হয়। কলেজের ৪তলা একাডেমিক ভবনের নামকরণ করা হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু ভবন নামে ও প্রতিষ্ঠাতা সাবেক উপমন্ত্রী এড.হুমায়ুন কবীর স্মরণে দ্বিতল ভবনটি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ভবন নামে শুভ উদ্বোধন করেন।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ ক্যাম্পাসে নামফলক গুলো উন্মোচনের মাধ্যমে এ নামকরণের উদ্বোধন করা হয় ।

পরে কলেজর হুমায়ুন কবীর ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে পৌর কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও প্রভাষক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ উদ্দিন।

কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে সেরা বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুকে উপস্থাপন, তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষেই কলেজ পরিচালনা পরিষদ সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয় কলেজের প্রধান একাডেমিক ভবনটির নামকরণ করেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু ভবন নামে।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৭:২২ পিএম | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |