স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রুপা (৩০) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। রোববার বিকেলে ঢাকা-সিলেট ও চট্রগ্রাম-সিলেট রেলপথের মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জানা গেলেও পরিচয় সনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রেললাইন পার হতে গিয়ে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
রাফি/–
Posted ১১:২৯ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya