শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সংযোগকারী সেতুর

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:51 pm

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সংযোগকারী সেতুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর নির্মিত সার্জেন্ট মুজিবুর রহমান সেতু। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কলের মাধ্যমে ফলক উন্মোচন করে এই সেতুর উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক মো. শামসুজ্জামান, পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক সাংসদ ফয়জুর রহমান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সেতুটি উদ্বোধনের ফলে জেলা শহরের সাথে নবীনগর উপজেলার দূরত্ব কমে এসেছে। যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হয়েছে। আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়নের পাশাপাশি র্দীঘ দিনের দূভোর্গ থেকে মুক্তি পেয়েছে নবীনগরবাসী।
নবীনগর উপজেলার থেকে জেলা সদরসহ দেশের নানা স্থানে আসতে হলে নৌ-পথে অথবা কুমিল্লার কোম্পানীগঞ্জ দিয়ে ৬০ কিলোমিটার সড়ক পথ ব্যবহার করে আসতে হতো। এতে সময়ও লাগতো অনেক বেশি। বিশেষ করে বর্ষা মৌসুমে নৌ-পথে আসতে গিয়ে দূযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে প্রায়ই নৌ-দূর্ঘটনার শিকার হতে হতো।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে ৩৭ কোটি ৯৫লক্ষ টাকা ব্যয়ে ৫৭৫ মিটারের সেতুটি নির্মাণ করা হয়েছে।

এস আকৃতির দৃষ্টিনন্দিত সেতুটি চালু হওয়া সেতুটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসে বিনোদনের জন্য।

রাফি/-

Facebook Comments Box

Posted ৭:৪৮ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০

The Daily Sarod |