স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:13 am
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। শুক্রবার সকালে স্টেশনে থামার পার হঠাৎ করে ট্রেনের পাওয়ার কারে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি। স্টেশন কর্তৃপক্ষ জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে ডেকে এনে আগুন আনে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টা ২০ মিনিটে পারাবত ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। ট্রেনটি ৮টা ৩৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। স্টেশনে প্রবেশ করার আগমুহূর্তে পাওয়ার কারে আগুন ধরে যায়। পরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Posted ১১:১৩ এএম | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya