শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে এনএসআই কর্মকর্তাদের ভাইকে কুপিয়ে মাথা ফাটালো প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 3:13 pm

আশুগঞ্জে এনএসআই কর্মকর্তাদের ভাইকে কুপিয়ে মাথা ফাটালো প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহবুবুল আলম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাতে উপজেলার খাড়াসার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুর রউফের ছেলে। মাহবু্বুল আলম নরসিংদীর থার্মেক্স গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত আছেন।

মাহবুবুল আলমের বড় ভাই মাসুদ আলম জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) যুগ্ম পরিচালক। মাসুদ বর্তমানে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে কর্মরত আছেন। তার ছোট ভাই রুবেল আলম এনএসআইয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

আহত মাহবুবুলের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ছুটিতে তিনি গ্রামের বাড়ি খাড়াসারে আসেন মাহবুবুল। একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও রুস্রতম আলীর সাথে নানা বিষয় নিয়ে মাহবুবুলের পরিবারের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে শুক্রবার রাতে ছেলে মাইয়াস আলমকে সাথে নিয়ে উপজেলার বড়তল্লা গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অতর্কিতভাবে মাহবুবুলের উপর হামলা চালায় জাকির হোসেন ও রুস্তম আলীর লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর আহত হন মাহবুবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আহতকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

 

রাফি/-

Facebook Comments Box

Posted ১১:১৭ এএম | শনিবার, ১৮ জানুয়ারি ২০২০

The Daily Sarod |