শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-১

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:41 pm

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের থেকে ৫০ কেজি গাঁজা ও একটি পিক আপ’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার পাওয়ার হাউজ এলাকা থেকে গাঁজাগুলো সহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৩৫) হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার কালিকাপুরের আঃ হামিদের ছেলে।

ভৈরব র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানাধীন পাওয়ার হাউজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করে র‍্যাব। তল্লাশী কালে পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে পিকআপটি থামানো হয়।

আটককৃত পিকআপটি তল্লাশী করে ৫০কেজি গাঁজা পাওয়া যায়। এর সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক ও পিকআপ জব্দ করা হয়।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

The Daily Sarod |