স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 1:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পাচারকালে ৪১ বোতল স্কফ সিরাপ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন নারী রয়েছে। রোববার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিনগর গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী আয়েশা বেগম(৪০) ও আখাউড়া উপজেলার দরুইন গ্রামের সহিদুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৪৮)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জিয়াউল হক জানান, অভিযানের আটক আয়েশার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Posted ১:৪৪ পিএম | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya