শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জ রেলস্টেশনে সুযােগ-সুবিধার বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:38 pm

আশুগঞ্জ রেলস্টেশনে সুযােগ-সুবিধার বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেডের সকল সুযােগ সুবিধা নিশ্চিতকরনের দাবিতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনপর ১নং প্লাটফর্মে সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে একাত্বতা পােষন করে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাে. হানিফ মুন্সি।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী মাে. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, জেলা সিপিবি নেতা শাহরিয়ার মাে. ফিরাজ, উপজেলা আওয়ামীলীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মাে. মােবারক আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহীন শিকদার, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডার সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসিম, মুক্তিযােদ্ধা মাে. জাহাঙ্গীর খন্দকার, উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি ইদন মিয়া মিন্টু, আব্দুল হেকিম, আ.লীগ নেতা মিজানুর রহমান, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মাে. আলাউদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, স্টেশনটি বি-গ্রেড থাকলেও এই গ্রেডের মান অনুযায়ী কােন সুযােগ সুবিধা পাচ্ছেনা যাত্রীরা। পাশাপাশি এই স্টেশনে কােন নিরাপত্তা নেই যাত্রীদের। অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযােগ সুবিধা বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানান তারা।

অন্যথায় ২৫ জানুয়ারি সকাল ১১টায় আশুগঞ্জ রেলস্টেশন চত্বরে বিশাল জনসভা পালনের কর্মসূচি ঘােষণা করেন। পাশাপাশি জনসভা থেকে পরবর্তিতে আশুগঞ্জ উপজেলায় হরতাল পালনসহ আরাে কঠাের কর্মসূচি ঘােষনা করা হবে বলে জানান বক্তারা।

 

রাফি/ মামুন/–

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

The Daily Sarod |