স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 9:05 pm
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, ভাষা সৈনিক মুহম্মদ মুসা ও সাবেক উপ-মন্ত্রী, প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবিরের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হল রুমে এই সভার আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার অনুষ্ঠিত ওই স্মরণসভায় ওই সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সভায় সংরক্ষিত নারী সংসদীয় আসনের দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
প্রেস ক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
সভায় প্রয়াতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দীপক চৌধুরী বাপ্পী, সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, মনজুরুল আলম, সাদেকুর রহমান, রিয়াজ উদ্দিন জামি, বাহারুল ইসলাম মোল্লা, নিয়াজ মুহাম্মদ খান বিটু প্রমুখ।
Posted ৯:০৫ পিএম | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya