আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। এসময় রেলওয়ের ৭ একর জায়গা দখলমুক্ত করা হয়। এবং বাকি জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছে। সােমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুগঞ্জ রেলগেইট থেকে বিওসি ঘাট পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এ এম সালাহ উদ্দিন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান মাে.জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার মাে. ওহিদুন নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশাের কুমার দাস প্রমূখ।
রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এএম সালাহ উদ্দিন জানান, আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলের প্রায় ৩৭ একর ভূমি রয়েছে। এর মধ্য ২৪ একর জায়গা স্থানীয়দের দখলে রয়েছে।
তিনি আরও বলেন, এসব জায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানাে হচ্ছে দিনব্যাপী। অভিযান দুই শতাধিক দােকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত প্রায় ৭ একর জায়গা দখলমুক্ত করা হলো। বাকি জায়গাগুলােও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
Posted ৮:৩৪ পিএম | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya