শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মুন্সেফপাড়া-পাইকপাড়ায় গ্যাস সংকট, এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:27 pm

মুন্সেফপাড়া-পাইকপাড়ায় গ্যাস সংকট, এলাকাবাসীর মানববন্ধন

গ্যাসের রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া শহরেই গ্যাসের তীব্র সংকট। গ্যাসের চাপ না থাকায় বাসা-বাড়িতে চুলায় রান্নাবান্না সহ অন্যান্য কাজ করা দূর্বিষহ হয়ে পড়েছে। এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে শহরের মুন্সেফপাড়া ও পাইকপাড়ার বাসিন্দারা মানববন্ধন করেছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত পশ্চিম পাইকপাড়া ও মুন্সেফপাড়া এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। ফলে ওইসব এলাকার জনগণ সকালের নাস্তা ও দুপুরের রান্নাবান্না সময় মতো করতে পারছে না।
বিশেষ করে সকালে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় রাতের বাসী খাবার খেয়ে নানান অসুখে আক্রান্ত হচ্ছে। দ্রুত গ্যাসের চাপ বৃদ্ধি করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন কে এম রহমান, মেজবাহ উদ্দিন, সালমান ফেরদাউস, জালাল উদ্দিন, নাসির হোসেন, রতন হাসান, ফয়েজ আহমেদ, এমদাদুল হক, শেখ রাজেন প্রমুখ।

পরে ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:২৭ পিএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |